সংবাদ শিরোনাম:

ইলিশের প্রজনন কাল,পাথরঘাটায় প্রায় সাড়ে ১১ হাজার জেলে পাবেন ভিজিএফের চাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:54:33 pm, Thursday, 15 October 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ শুরু হয়েছে ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুম। এই সময়ে বেকার জেলেদের মধ্যে সরকারি সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। সরকারি এ নির্দেশনা অনুযায়ী ওই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

দীর্ঘ ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকলে জেলেদের রোজগারও বন্ধ হয়ে যায়। তাই এ সময় সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়ে থাকে। মোট ১১ হাজার ৪৩৮ জেলে পরিবার ২২৮ দশমিক ৭৬ মেট্রিকটন ভিজিএফ চাল সহায়তা পাবেন। পরিবারপ্রতি এর পরিমাণ ২০ কেজি।

ইউনিয়নভিত্তিক পরিমাণ হচ্ছে, কালমেঘা ইউনিয়নে ১৫২৯, কাকচিড়া ইউনিয়নে ১২১৪, রায়হানপুর ইউনিয়নে ৫৮২, নাচনাপাড়া ইউনিয়নে ৪৮২, কাঠালতলী ইউনিয়নে ১০৬২, চরদুয়ানী ইউনিয়নে ২৮৫৮, সদর ইউনিয়নে ৩১৬৮ ও পাথরঘাটা পৌরসভায় ৫৪৩ জন জেলে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য আইন অনুযায়ী যদি কোনো জেলে অপরাধ করে থাকেন তাদেরকে ২ বছরের জেল অথবা ৫ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইলিশের প্রজনন কাল,পাথরঘাটায় প্রায় সাড়ে ১১ হাজার জেলে পাবেন ভিজিএফের চাল

প্রকাশের সময় : 05:54:33 pm, Thursday, 15 October 2020