সংবাদ শিরোনাম:

ভোলায় চোর অপবাদ দেয়ায় ফাঁস দিলেন যুবক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:16:29 am, Thursday, 15 October 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

তজুমদ্দিন প্রতিনিধি॥ লুডু খেলার সময় মোবাইল চুরির ঘটনায় চোর অপবাদ দেয়ায় সুরজিৎ চন্দ্র দে নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে ভোলার তজুমদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃত সুরজিৎ উপজেলার শম্ভুপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের লামছি শম্ভুপুর গ্রামের পুশ চন্দ্র দের ছেলে।

স্থানীয় মো. শামিম ও সাদির হোসেন রাহিম জানান, মঙ্গলবার দুপুরে সুরজিৎ ও স্থানীয় শামিমসহ আরো একজন একই গ্রামের কাছিকাটা এলাকায় লুডু খেলছিল। খেলার কোনো এক সময় শামিমের একটি ওয়াল্টন ফোন চুরি হয়ে যায়।

শামিম তার ফোনের বিষয়ে সবাইকে জিজ্ঞাসা করলে সবাই অস্বীকার করেন। পরে বিকেলে ৪টার দিকে শামিম গ্রামের এক খনকারের কাছ থেকে চাল পড়া এনে সবাইকে খাওয়ায়। ওই সময় চাল পড়া সুরজিৎতের গলায় আটকে পড়লে তাকে চোর অপবাদে অপমান করে ফোন দাবি করেন শামিম।

এ অপমান সইতে না পেরে সুরজিৎ বাড়ি গিয়ে সবার অগচরে ঘরের আঁড়ার সঙ্গে গলায় দড়ি দেয়। এ সময় তার পরিবারের সদস্য তাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তারা আরো জানান, নিহত সুরজিৎ তার মৃত্যুর আগে একটি চিরকুটে মৃত্যুর কারণ লিখে যায়। তজুমদ্দিন থানার ওসি মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় চোর অপবাদ দেয়ায় ফাঁস দিলেন যুবক

প্রকাশের সময় : 02:16:29 am, Thursday, 15 October 2020