বরিশাল র‌্যাব-৮: জঙ্গি সংগঠনের ২ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




বরিশাল র‌্যাব-৮: জঙ্গি সংগঠনের ২ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

বরিশাল র‌্যাব-৮: জঙ্গি সংগঠনের ২ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

বরিশাল র‌্যাব-৮: জঙ্গি সংগঠনের ২ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ র‌্যাব-৮ ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে।

 

 

সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ওই এলাকার লোকমান হোসেন ওরফে সাফিন(২৪) এবং কাজী রাইয়ান রহমান(২১)।

 

 

র‌্যাব জানায়- গ্রেপ্তারকৃত লোকমান এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।

 

 

র‌্যাবের মিডিয়ার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট মামলায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD