সংবাদ শিরোনাম:

তরুণীকে জাপটে ধরে কাপড় ছেঁড়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:29:42 pm, Sunday, 11 October 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ফাইল ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাতক্ষীরার আশাশুনিতে রাস্তায় চাচার মোটরসাইকেল থেকে তরুণীকে নামিয়ে জাপটে ধরে কাপড় ছেঁড়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ কয়েকজন যুবকের বিরুদ্ধে। নির্যাতিত তরুণী এ বিষয়ে আশাশুনি থানায় ছয়জনের নামে অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলেন- ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিব বিল্লাহ, রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার।

অভিযোগে তরুণী উল্লেখ করেন, গত শুক্রবার বিকেলে চাচার মোটরসাইকেলে সাতক্ষীরা যাচ্ছিলেন ওই তরুণী। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন যুবক তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড়ও টেনে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন ওই তরুণী। পরে তিনি দৌড়ে পালিয়ে যান। এরপরই আশাশুনি থানায় গিয়ে অভিযোগ দেন।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, খাজরা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হানউদ্দিন খোকা ও আলামিনসহ ছয় বখাটে এই ঘটনা ঘটিয়েছে।

সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ বলেন, এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক জানান, অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ওই তরুণী একটি অভিযোগ দিয়েছেন। আমরা যাচাই বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তরুণীকে জাপটে ধরে কাপড় ছেঁড়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

প্রকাশের সময় : 10:29:42 pm, Sunday, 11 October 2020