সংবাদ শিরোনাম:

ফেসবুকে পরিচয়, বিয়ের জন্য তরুণীকে বাসায় ডেকে সাতদিন ধরে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:22:00 pm, Sunday, 11 October 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশল ডেস্ক॥ রাজধানীর সবুজবাগে বিয়ের জন্য তরুণীকে বাসায় ডেকে সাতদিন ধরে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢামেক হাসপাতালে আনে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন- সবুজ মিয়া (৩২) ও তার সহযোগী আব্দুস সামাদ (৩৫)।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন সরকার জানান, গত ছয় মাস আগে ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সবুজ মিয়ার। এর পরে তাদের মধ্যে প্রমের সম্পর্ক হয়। গত ৪ অক্টোবর সবুজ মিয়া বিয়ের জন্য পূর্ব বাসাবোতে নিজের বাসায় ডেকে নেন ওই তরুণীকে। কিন্তু বিয়ে না করে ১০ অক্টোবর পর্যন্ত সবুজ ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তরুণী শনিবার রাতে সবুজ মিয়া ও তার সহযোগী সামাদের নামে মামলা করেন। রাতেই আসামিদের গ্রেপ্তার করা হয়।

এসআই জানান, তরুণীর শারীরিক পরীক্ষার জন্য রোববার বেলা ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফেসবুকে পরিচয়, বিয়ের জন্য তরুণীকে বাসায় ডেকে সাতদিন ধরে ধর্ষণ

প্রকাশের সময় : 10:22:00 pm, Sunday, 11 October 2020