সংবাদ শিরোনাম:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রতারক সাহেদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:32:47 am, Sunday, 11 October 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রতারক সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। করোনা মহামারিতে প্রতারণা করে দেশজুড়ে আলোচনায় আসে এই প্রতারক।

শনিবার বেলা ৩টার দিকে সাহেদকে কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার রফিকুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রামের ডবলমুরিং থানার একটি প্রতারণা মামলায় রোববার সাহেদকে আদালতে হাজির করা হবে।

ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মার্ট থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সাহেদ গ্রেপ্তার হওয়ার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত রোববার এই শুনানির দিন ঠিক করেছে।

এদিকে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা মোস্তাফিজ।

ডবলমুরিং থানার মামলায় অভিযোগ করা হয়, মেগা মোটরসের আমদানি করা থ্রি হুইলার্স যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ও তার সহযোগী শহীদুল্লাহ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদে ৯১ লাখ ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে আত্মসাৎ করেছে।

২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নগদে ৩২ লাখ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএস লিমিটেডের প্রিমিয়ার ব্যাংকের ঢাকার উত্তরা অ্যাভিনিউ গেইট শাখার মাধ্যমে বাকি ৫৯ লাখ ২৫ হাজার টাকা জমা করা হয়।

জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের প্রতিষ্ঠান ‘মেগা মোটরস’র ১৭টি সিএনজি অটোরিকশার বৈধ কাগজপত্র না থাকায় ২০১৬ সালে আটক করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রতারক সাহেদ

প্রকাশের সময় : 02:32:47 am, Sunday, 11 October 2020