সংবাদ শিরোনাম:

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষন করলেন যুবলীগ নেতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:16:30 am, Friday, 9 October 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন সরকারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে কুমিল্লার হোমনা উপজেলায় বাঞ্ছারামপুর মুসা মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার রিপন ব্রাক্ষণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে ডির্ভোসের পর ওই নারী কুমিল্লার হোমনা আদর্শ পাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ২০১৭ সালে একটি পণ্য মেলায় স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে রিপনের পরিচয় হয়। এ সময় রিপন নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। ২০১৭ সালের ৮ মে রিপন সরকার ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। এরপর অনেকদিন তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করেন।

একসময় ভুক্তভোগী নারী জানতে পারেন- রিপন বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে। তখনই ওই নারী তাকে বিয়ে করার কথা বলেন। রিপন বিয়ে করতে রাজি না হয়ে তাদের গোপন ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে ওই নারী গত ৭ সেপ্টেম্বর আদালতে সিপি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে গত ২১ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এফআইআরভুক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আশেকুল ইসলাম বলেন, ‘বুধবার গভীর রাতে আসামি রিপন সরকারকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারাপুর থানার মুসা মার্কেট থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষন করলেন যুবলীগ নেতা

প্রকাশের সময় : 04:16:30 am, Friday, 9 October 2020