‘আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন বিএমপির লক্ষ্য’বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন বিএমপির লক্ষ্য’বিএমপি কমিশনার

‘আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন বিএমপির লক্ষ্য’বিএমপি কমিশনার

‘আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন বিএমপির লক্ষ্য’বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কাউনিয়া থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

 

 

আগত উপস্থিতির উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,”ওপেন হাউজ ডে মানুষের সংখ্যা দিয়ে নয়, মানুষের বার্তা দিয়ে গণনা করতে চাই। এখনো হয়তো অনেক ভুক্তভোগী রয়েছেন যাঁরা অবগত নন।

 

 

সেই এলাকার জনগণ সবচেয়ে নিরাপদ যেই এলাকার জনগণ পুলিশকে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করেন।এখনও হয়তো ভুক্তভোগী রয়েছে যাঁরা ওপেন হাউজ ডে সম্পর্কে অবগত নন, তাঁদের সজাগ করতে হবে। এজন্য পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে এ সম্পর্কে সবাইকে আরও বেশি অবগত করতে হবে ।

 

 

কারণ যাঁরা কোন না কোন ভাবে সেবা পাচ্ছেন না, সরাসরি তাঁদের বক্তব্য শুনে মোক্ষম ভাবে গুণগতসেবা পৌঁছে দিতে আমি সহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ এই দিনে উপস্থিত থেকে জবাবদিহিতা নিশ্চিত করে সেবা আরও বেগবান করে থাকি।

 

 

এই ওপেন হাউজ ডে’তে আমরা ভুক্তভোগীর কথা শুনি সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই বেশি বেশি তথ্য জেনে দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দিয়ে জনগণের সাথে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আরো বলেন, ‘আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন বিএমপির লক্ষ্য।’

 

 

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, পুলিশকে যে-কোন ঘটনা জানানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে। দ্রুততম সময়ে যে কোন সমস্যা জানাতে পারেন। পুলিশ ব্যাবস্থা নিবে না এমন সুযোগ নেই।

 

 

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন, বিএমপি কমিশনার নেতৃত্বে থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজ করতে নিষ্ঠার সাথে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে ” বিট পুলিশিং, স্কুল ভিজিটিং প্রোগ্রাম, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে আমরা কাজ করছি যেন অপরাধ দানাবাঁধার আগেই অঙ্কুরে বিনষ্ট করতে সফল হই।

 

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ আনিসুল করিম,

 

 

সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার প্রকৌশলী শাহেদ চৌধুরী, অফিসার ইনচার্জ কাউনিয়া মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ ও সুশীল সমাজের সর্বস্তরের জনগণ ও নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD