ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নলছিটিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নলছিটিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নলছিটিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নলছিটিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন




নিজস্ব প্রতিবেদক॥ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

 

বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস-৭১ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

মোমবাতি প্রজ্বলন শেষে ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের বলেন, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছি। ধর্ষকদের কোনো দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আজকের এই আলোক প্রজ্বলন কর্মসূচি থেকে আমরা সেই বার্তাটি দিতে চাই।

 

 

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, সাধারণ সম্পাদক অন্তনু চন্দ্র পালিত অন্তু উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD