চাকুরী স্থায়ীকরনের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাকুরী স্থায়ীকরনের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ

চাকুরী স্থায়ীকরনের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ




বাবুগঞ্জ প্রতিনিধিঃ সরকারের সকল উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বরিশাল জেলা “প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরাম কমিটি”।

 

বৃহস্পতিবার সরকারের বিভিন্ন মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের জনবল প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের লক্ষে সমগ্র দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ । স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন পরিপত্র, সরকারী আদেশ, সংস্থাপন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন প্রভৃতি তুলে ধরেন। তাদের মতে ৫-২০ বছর বা তার অধিক সময় সরকারের উন্নয়ন প্রকল্পে কর্মরত জনবল প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব খাতে স্থানান্তরিত না হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছে। কোন কোন প্রকল্পের আংশিক জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হলেও অবশিষ্টরা হয় না।

 

এটা চরম বৈষম্য। প্রকল্পের ডিপিপিতে উল্লেখ থাকলেও মেয়াদ শেষে প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক মন্ত্রনালয়ের উধাসীনতাই দায়ী বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

 

এ সকল বৈষম্য দূর করে ১৯৯৭ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত প্রকল্পের সকল জনবলকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে রাজস্বখাতে স্থানান্তর করে বৈষম্য দূর করতে তারা আবেদন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD