ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিষয়টি সরকার বিবেচনা করছে: আইনমন্ত্রী আনিসুল হক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিষয়টি সরকার বিবেচনা করছে: আইনমন্ত্রী আনিসুল হক

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিষয়টি সরকার বিবেচনা করছে: আইনমন্ত্রী আনিসুল হক

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিষয়টি সরকার বিবেচনা করছে: আইনমন্ত্রী আনিসুল হক




ভয়েস অব বরিশাল ডেস্ক।। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে নিজ বাসায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আইন করা হয় মানুষের জন্যই। জনগণের পক্ষ থেকে যেহেতু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে দাবি উঠেছে, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

 

 

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এছাড়া প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের খবর আসছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-মানববন্ধনের মত কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

 

 

নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড করার দাবি জানানো হচ্ছে সেসব কর্মসূচি থেকে। বর্বর এসব ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD