বরিশালে ঐ‌তিহ্যবাহি দুর্গাসাগর‌কে ‍আকর্ষনীয় কর‌তে নানা উ‌দ্যোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ঐ‌তিহ্যবাহি দুর্গাসাগর‌কে ‍আকর্ষনীয় কর‌তে নানা উ‌দ্যোগ

বরিশালে ঐ‌তিহ্যবাহি দুর্গাসাগর‌কে ‍আকর্ষনীয় কর‌তে নানা উ‌দ্যোগ

বরিশালে ঐ‌তিহ্যবাহি দুর্গাসাগর‌কে ‍আকর্ষনীয় কর‌তে নানা উ‌দ্যোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব‌রিশা‌লের ঐ‌তিহ্যবা‌হি দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে ডিসি মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ব‌রিশাল জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান।

 

 

বুধবার দুপু‌রে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘিতে ডিসি মঞ্চ, পিকনিক স্পট, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত, শতাধিক কবুতর, হাত ধোয়ার বেসিন ও চারটি নৌকা উদ্বোধন করেন জেলা প্রশাসক।

 

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বাবুগ‌ঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সি‌নিয়র সহ সভাপ‌তি হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে।

 

 

দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগরকে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ নতুন একটি পিকনিক স্পট ডিসি মঞ্চ এর উদ্বোধন করা হয়। পরে ৫ শতাধিক কবুতরের ঘর কবুতর ছেড়ে উদ্বোধন করেন। দুর্গাসাগর দীঘির জলে শতকেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে দীঘিতে আগত দর্শনার্থীদের সুরক্ষায় হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করেন। সর্বশেষ ভ্রমণপিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন তিনটি নৌকা দূর্গাসাগর দিঘিতে উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

 

 

এসময় তিনি বলেন, পর্যায়ক্রমে এটি উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ করতে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এখানে ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, দৃষ্টিনন্দন ব্রিজ ও বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইটের ব্যবস্থা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD