সংবাদ শিরোনাম:

ছাত্রলীগ এখন সারা দেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে: চরমোনাই পীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:50 am, Wednesday, 7 October 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চরমোনাই পীর এ দাবি জানান।

তিনি বলেন, বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে চরম বর্বরতাকেও হার মানিয়েছে। এমতাবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করে মা-বোনদের ইজ্জত-আব্রু রক্ষা করুন।

মুফতি রেজাউল করীম বলেন, ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের ফলে করোনা মহামারীর চেয়েও ছাত্রলীগ আজ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের লোকজন গুম, খুন ও ধর্ষণের মহোৎসবে মেতে ওঠে জাতিকে কলঙ্কিত করেছে। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগ এখন সারা দেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সিলেটের এমসি কলেজের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই নোয়াখালীর বেগমগঞ্জে তাদের অপকর্ম সারা দেশের জনগণকে স্তম্ভিত করেছে। অব্যাহত ধর্ষণ ও জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেশের মা-বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ হলে সরকারকে পদত্যাগ করা উচিত।

জাতিকে অভিশাপ থেকে বাঁচাতে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই দাবি করে চরমোনাই পীর বলেন, মানুষের প্রকৃত স্বাধীনতা, জান-মাল ও ইজ্জতের নিশ্চয়তা বিধান ইসলাম ছাড়া সম্ভব নয়।

দেশের এই ক্রান্তিকালে তিনি সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন ‍সৃষ্টি হয়।

জানা যায়, ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ২০/২৫ দিন আগে এ ঘটনা ঘটলেও, গত রবিবার গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিও চিত্রে ভুক্তভোগী গৃহবধূকে বিবস্ত্র করে তার মুখমণ্ডলে উপুর্যপুরি লাথি ও বেধড়ক মারধর করতে দেখা যায়। এসময় ওই গৃহবধূ বহুবার পায়ে ধরে এবং বাবা-বাবা বলে ডাকলেও নির্যাতন চালিয়ে যায় বখাটেরা।

এছাড়া সম্প্রতি এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাও ঘটেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ছাত্রলীগ এখন সারা দেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে: চরমোনাই পীর

প্রকাশের সময় : 12:46:50 am, Wednesday, 7 October 2020