আবুল হাসনাত আব্দুল্লাহ ও নানকের রোগমুক্তি কামনায় নেজামল হক'র আয়োজনে দোয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আবুল হাসনাত আব্দুল্লাহ ও নানকের রোগমুক্তি কামনায় নেজামল হক’র আয়োজনে দোয়া

আবুল হাসনাত আব্দুল্লাহ ও নানকের রোগমুক্তি কামনায় নেজামল হক’র আয়োজনে দোয়া

আবুল হাসনাত আব্দুল্লাহ ও নানকের রোগমুক্তি কামনায় নেজামল হক'র আয়োজনে দোয়া




বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি’র সভাপতি, বরিশাল-০১ আসনের মাননীয় সংসদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আব্দুল্লাহ্ এর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা ও প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানকের আশু রোগমুক্তি কামনায় এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের রত্নগর্ভা মা সদ্য প্রয়াত কাজী নূরজাহান বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়ন আ’লীগ নেতা প্রবাসী নেজামল হক হাওলাদার ওরপে নজরুল আলম।

 

রবিবার (৪ অক্টোবর) বাদ আসর খন্তাখালী সিকদার পাড়া বাইতুন নূর জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন সিকদার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জমিদাতা আঃ জাহের সিকদারসহ মসজিদ কমিটি সদস্য মুসল্লী ও দলীয় নেতাকর্মীবৃন্দ। করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড.জাহাঙ্গীর কবির নানক সহ সকল কোভিড আক্রান্তদের রোগমুক্তি কামনা ও কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম এর রত্নগর্ভা মাতা কাজী নূরজাহান বেগম সহ যারা নাফেরার দেশে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন ওই মসজিদের ঈমাম নুর মোহাম্মদ সিদ্দিক। আয়োজক নেজামল হক হাওলাদার ওরপে নজরুল আলম হলেন চানপুর ইউনিয়নের ৬ নং চরখাগকাটা গ্রামের বাসিন্দা। জানা গেছে নেজামল হক বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত ব্যক্তি। ১৯৮৬ সালে পাতারহাট আরসি কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন, ১৯৯০ সালে মেহেন্দিগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ছিলেন, ১৯৯৩ সালে চানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ছিলেন, এর পর পর্যায়ক্রমে ওই ইউনিয়ন আওয়ামীলীগে সাধার সম্পাদক ও সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।

 

২০০৯ সাল পর্যন্ত এলাকায় আওয়ামী রাজনীতি সক্রিয় ভাবে করে বিদেশ পাড়ি জমান। দেশের বাহিরে থেকেও দলের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং দলের নেতাকর্মীদের খোজ খবর রাখেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD