সংবাদ শিরোনাম:

বরগুনার সড়কটি নিয়ে যা বললেন তিন ঠিকাদার !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:26:36 am, Friday, 2 October 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেলার বেতাগী-পটুয়াখালী সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে একটানা বর্ষণে সড়ক আমন চাষির মাঠে পরিনত হয়েছে। এতে সবধরণের যানবাহনসহ ও জনসাধারণ চরম দুভোর্গে পড়েছে। সঠিকভাবে র্নিমাণ না করায় নিয়মিত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ঢাকাগামী পরিবহন চলাচলের কারণে রাস্তা গর্তে পরিনত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগ ২০১৭ সালের জুন মাসে বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার পুনঃসংস্কারের জন্য দরপত্র আহবান করেন। এতে ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান ইন্ডাস্ট্রিয়াল’ নামক প্রতিষ্ঠান এ সড়কের কাজ করেন। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শেষ করেন।

গত কয়েকদিন একটানা প্রবল বর্ষণে সড়কের গর্তের মধ্যে পানি জন্মে ছোট-বড় ৫ শতাধিক গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা

ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হয়েছে বলে একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন। প্রকৌশলীর তদারকিবিহীন, নিম্নমানের পাথর খোয়া ও কাঁদা মিশ্রিত বালুর সঙ্গে লোকাল বালুর সংমিশ্রণ ও সামান্য বিটুমিন মিশ্রণে সড়কের কাজ করা হয় বলে অভিযোগ।

খান ইন্ডাস্ট্রিয়ালের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান বলেন, পটুয়াখালী-বেতাগী সড়কের ৬০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং বেতাগী বাসস্ট্যান্ড থেকে বেইলী ব্রিজ ও বাজার সংলগ্ন বাকি ৪০ ভাগ কাজ বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরকে সাব-ঠিকাদার হিসেবে কাজ করেন।

ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিক বলেন, গত কয়েকদিন অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে এ সড়কের বেহাল অবস্থার তৈরি হয়েছে। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর দিকে সাব-ঠিকাদার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, আমি বেতাগী পৌরসভার মধ্যে যে অংশে কাজ করেছি তা এখনও অক্ষত আছে।

সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, সড়ক সংস্কারে অনিয়মের সত্যতার লিখিত অভিযোগ পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার সড়কটি নিয়ে যা বললেন তিন ঠিকাদার !

প্রকাশের সময় : 12:26:36 am, Friday, 2 October 2020