বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা

বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা

বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষণা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ এখনও দিনক্ষণ চুড়ান্ত না হলেও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বরিশালের বানারীপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন।

 

শনিবার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া প্রেসক্লাব কার্যালয়ে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ প্রার্থীতা ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদার,সহ-সভাপতি আ.জব্বার সরদার,সহ-সভাপতি ও পৌর শ্রমিকদলের সভাপতি ব্যবসায়ী নেতা ইদ্রিস মল্লিক, পৌর বিএনপির কোষাধ্যক্ষ সেলিম মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুল ইসলাম,উপজেলা শ্রমিকদলের সভাপতি ফকরুল সিদ্দিকী স¤্রাট তালুকদার,সাধারণ সম্পাদক মাসুম সরদার,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন মৃধা,পৌর যুবদলের আহবায়ক মিজান ফকির,যুবদল নেতা মনিরুজ্জামান লালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুস ছালাম বলেন ১৯৮২ সালে স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতে খড়ি।

 

কিশোর মনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্থান দেওয়ার পর থেকে আজও তিনি ও তার আদর্শ হৃদয়ে জ্বল জ্বল করে দেদীপ্যমান হয়ে আছে। মহান নেতার সেই আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তৃনমূলে কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা দানবীরখ্যাত এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে তাদের নির্দেশনায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে তার এ প্রার্থীতা ঘোষণা। ১৯৮৭ সালে বানারীপাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আব্দুস সালামের সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে। এরপর ১৯৮৭-১৯৯১ মেয়াদে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালণ করেন তিনি। ১৯৯৮-২০০৮ মেয়াদে পৌর যুবদলের সভাপতি ও আহবায়কের দায়িত্ব পালণ করার পাশাপাশি তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

 

পরে তিনি ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ অলঙ্করণ করেন। সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সন্মূখভাগের এ নেতা ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে দু’বার গ্রেফতার হয়ে কারাবাস করেন। নির্বাচনী মামলায় ২০১৯ সালে তিনি তৃতীয় বারের মতো দীর্ঘদিন কারাবাস করেন। ২০০৬-২০০৮ সালে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ২০০৮-১১ ও ২০১৪-১৬ সালে ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) পরিচালনা পর্ষদ এবং ২০১১-১৪ ও ২০১৭-২০২০ সালে বানারীপাড়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য হিসেবে তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।

 

 

এছাড়া বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে তিনি এক সময় সমৃদ্ধ করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। দুঃসমেয়র ত্যাগী,পরীক্ষিত ও জিয়া অন্তপ্রাণ এ নেতাকে পৌর নির্বাচনে মেয়র পদে তার রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু ও দল মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

নির্বাচনে ধানের শীষের টিকিট পেয়ে নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া পৌরসভাকে সন্ত্রাস-দুর্নীতি,মাদক ও বাল্য বিয়েমুক্ত উন্নত-সমৃদ্ধ এক আলোকিত পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাতে হাত রেখে মেয়র পদে আব্দুস সালামকে পূর্ণ সমর্থণ দিয়ে তাকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD