সংবাদ শিরোনাম:

মূল্যায়ন ছাড়া অটো প্রমোশন হবে না: বোর্ড চেয়ারম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:11:07 pm, Thursday, 24 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মূল্যায়ন ছাড়া ৮ম থেকে ৯ম শ্রেণিতে অটো প্রমোশন হবে না বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। আজ দুপুরে শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি আরো জানিয়েছেন, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইন ক্লাসকে প্রধান্য দেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা কীভাবে আয়োজন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এখানে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দিলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মূল্যায়ন ছাড়া অটো প্রমোশন হবে না: বোর্ড চেয়ারম্যান

প্রকাশের সময় : 06:11:07 pm, Thursday, 24 September 2020