সংবাদ শিরোনাম:

বরিশালে যাকে ঘুষ দিতে গেলেন সেই জেলে পাঠালেন!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:31:53 am, Thursday, 24 September 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে আবুল কাসেম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ সাজা দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মো. আবুল কাসেম হাওলাদার (৬০) গত ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বার বার ডিসিআর কাটার জন্য তাদের তাগিদ দেওয়া হলেও না কেটে বুধবার দুপুর ১২টায় তার অফিস কক্ষে ঢুকে লিজ না নিয়ে অবৈধভাবে ভোগ দখল অব্যাহত রাখার জন্য তাকে ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়।

এ সময় তাকে আটক করে এ অপরাধে মোবাইল কোর্টে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে যাকে ঘুষ দিতে গেলেন সেই জেলে পাঠালেন!

প্রকাশের সময় : 02:31:53 am, Thursday, 24 September 2020