সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:18:25 pm, Wednesday, 23 September 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে ডোবা থেকে এক শিশু লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার সকালে উপজেলার ভাঙাপুল নামক এলাকার একটি ডোবায় শিশুর লাশটি ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশের ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তার পড়নে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।প্রাথমিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।তবে তার বয়স আনুমানিক ১২-১৩ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধারকালে মরদেহের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।মঙ্গলবার রাতে যেকোন সময় শিশুটিকে কেউ হত্যার পরে মরদেহটি ডোবায় ফেলে গেছে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান,

ডোবা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত হতে সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া একটি অপমৃত্যু মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : 05:18:25 pm, Wednesday, 23 September 2020