সংবাদ শিরোনাম:

আইসিইউতে অ্যাটর্নি জেনারেল,শারীরিক অবস্থার ফের অবনতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:02:37 am, Wednesday, 23 September 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। মঙ্গলবার রাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এ তথ্য জানিয়েছেন।

একেএম আমিন উদ্দিন মানিক বলেন, অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি আছেন। উনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

এদিকে অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছে না।

গত ৩ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃৎযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আইসিইউতে অ্যাটর্নি জেনারেল,শারীরিক অবস্থার ফের অবনতি

প্রকাশের সময় : 02:02:37 am, Wednesday, 23 September 2020