সংবাদ শিরোনাম:

মসজিদের দানবাক্সের টাকা চুরি করে নিপন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:10:12 am, Wednesday, 23 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে নিপন (৩৮) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিপন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের মঙ্গলার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার জোহরের নামাজ শেষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন অন্য মুসল্লিদের যেন নামাজে অসুবিধা না হয় সেই কারণে মসজিদের দরজা বন্ধ না করে পাঁশে দাড়িয়ে ছিলেন। এ সময় মসজিদের ভেতর ঢুকে পড়ে চোর। কিছুক্ষণ পরে একটা শব্দ হয়। মুয়াজ্জিন এগিয়ে গেলে তাকে সালাম দিয়ে একজন লোক তাড়াহুড়া করে ভেতর থেকে বেরিয়ে আসে। তারা জানায়, মোয়াজ্জিনের সন্দেহ হলে তাকে ধরতেই হাত থেকে টাকা ফেলে দেয় চোর এবং হাত পা কাঁপতে থাকে। এমন সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে দায়িত্বে থাকা আনছার ফজল মিয়া, মোহাসিন উদ্দিন, পিসি সাইফুল ইসলাম, এপিসি মোকলেসুর রহমানকে ডাক দিলে তারা সেখানে উপস্থিত হয় এবং চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার চোরের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মসজিদের দানবাক্সের টাকা চুরি করে নিপন

প্রকাশের সময় : 12:10:12 am, Wednesday, 23 September 2020