সংবাদ শিরোনাম:

বরগুনায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:37:56 pm, Tuesday, 22 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলাধীন বুড়িরচর ইউনিয়নের বরগুনা মাইঠা নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র মহিউদ্দিন (১১) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ৮ টার দিকে তার নিজ বাড়িতে ঘটে। মহিউদ্দিন বড় লবনগোলা আমড়াঝুড়ী এলাকার আলামিন খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘরের দোতলায় কবুতরের খাবার দিতে যায় মহিউদ্দিন। এক পর্যায়ে মহিউদ্দিনের বড় ভাই নাইমের স্ত্রী তাজিনুর আক্তার দেবরকে ডেকে কোনো সাড়া পাননি। পরে উপরে উঠে সিলিং পাটাতনের আড়ার সাথে দড়ি ও গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগানো মহিউদ্দিনকে ঝুলতে দেখেন তিনি। ডাক চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে। দড়ি খুলে বরগুনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে মহিউদ্দিনের সুরতহাল করিয়ে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোনো মামলা হয়েছে কিনা, জানতে চাইলে বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

প্রকাশের সময় : 11:37:56 pm, Tuesday, 22 September 2020