আগৈলঝাড়ায় মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠানের কেক নিয়ে যাওয়া সেই অধ্যক্ষ বরখাস্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠানের কেক নিয়ে যাওয়া সেই অধ্যক্ষ বরখাস্ত

আগৈলঝাড়ায় মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠানের কেক নিয়ে যাওয়া সেই অধ্যক্ষ বরখাস্ত

আগৈলঝাড়ায় মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠানের কেক নিয়ে যাওয়া সেই অধ্যক্ষ বরখাস্ত




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এ্যান্ড কলেজে মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠানের কেক নিয়ে বাড়ি যাওয়ায় ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়াকে ৬ মাস পর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট পরিচালনা কমিটি।

 

 

সোমবার বিকেলে স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভায় তাকে সামায়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। পরিচালনা কমিটির সভাপতি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পারিচালক ডা. মো: সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের অনুষ্ঠানের আয়োজন করে স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ১৭ মার্চ সকালে শতবর্ষ উদযাপন করতে গিয়ে অধ্যক্ষকে দেখতে না পেয়ে কলেজের লোকজন জানতে পারেন যে, অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া আগের দিন ১৬ মার্চ বিকেলে শতবর্ষের কেক নিয়ে তার বাড়ি চলে গেছেন। তার বাড়ি গিয়ে উপস্থিত সবাই জানতে পারে যে, তিনি ওই কেক নিয়ে তার পরিবারের স্ত্রী সন্তানের সাথে দেখা করার জন্য ঢাকায় চলে গেছেন।

 

 

ওই ঘটনার ৬ মাস পর সোমবার বিকেলে কলেজ পরিচালনা কমিটির এক সভায় ১২ জন সদস্যের মধ্যে অধ্যক্ষ আব্দুর রহমানসহ ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। ১১ জন সদস্যর মধ্যে ১০ জন সদস্যের মতের প্রেক্ষিতে অধ্যক্ষ আব্দুর রহমানকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়। একই সভায় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উপেন্দ্র নাথ বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব প্রদান করে পরিচালনা কমিটি।

 

 

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ আব্দুর রহমান মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD