সংবাদ শিরোনাম:

ঝালকাঠির মৌসুমি কেকাকে আ’লীগ থেকে বহিষ্কার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:24:18 pm, Tuesday, 22 September 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ শারমিন মৌসুমি কেকাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এই সুপারিশ করা হয়।

সভায় উল্লেখ করা হয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকাকে সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে পদচ্যুত করা উচিত। তিনি বিভিন্ন অপকর্ম করে দলের সুনাম ক্ষুণ্ন করছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট এক নারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর চুল কেটে দেয়ার অভিযোগে কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ছয়জনের বিরুদ্ধে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় কেকা ঝালকাঠি জুড়ে বেশ সমালোচিত হন।

এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বাণিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠলে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির মৌসুমি কেকাকে আ’লীগ থেকে বহিষ্কার

প্রকাশের সময় : 05:24:18 pm, Tuesday, 22 September 2020