প্রতারকচক্রের মূল হোতা বরিশালের মামুন গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রতারকচক্রের মূল হোতা বরিশালের মামুন গ্রেফতার

প্রতারকচক্রের মূল হোতা বরিশালের মামুন গ্রেফতার

প্রতারকচক্রের মূল হোতা বরিশালের মামুন গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাকরি দেওয়ার নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকা হতে ভুয়া চাকরিদাতা তিন প্রতিষ্ঠানের ১৪ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

 

প্রতারকচক্রের মূল হোতা বরিশালের মামুন গ্রেফতার

সোমবার র‍্যাব জানায়, দিকরা সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’ নামক একটি কোম্পানি চাকরিপ্রার্থী মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব রোববার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে দিকরা সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড, পল্লবী, আনোয়ারা লজিস্টিক অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, সেনপাড়া, কাজীপাড়া, আনোয়ার লজিস্টিক অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, আদাবর, মোহাম্মদপুর এ তিনটি শাখা হতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ১৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। ৪৪ জন ভুক্তভোগী চাকরিপ্রার্থী উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হল- মামুন হোসেন বিল্লাল (৩৬), মো. উজ্জ্বল মিয়া (২৫), মো. শরিফুল ইসলাম (২২), মো. সোহাগ খাঁন (২২), মো. আমানুল ইসলাম (২২), মো. জাকির হোসেন (২৪), মো. রায়হান (২০), ফোরকান উদ্দীন (৩০), মনিরুল ইসলাম (২৪), মো. রাহাত হাওলাদার (২৪), মো. আহাদ (২৫), মো. আবু রায়হান (২২), মো. সাহিবুর রহমান (২২) এবং মো. আলিফ হোসেন (২০)।

 

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভর্তি ফরম বই, ভিজিটিং কার্ডের বক্স, চাকরির নিয়োগ ফরম, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ৯৭ হাজার টাকা, পরিচয়পত্র, চাকরিপ্রার্থীর জীবন বৃত্তান্তসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করত। প্রতারকচক্রটি দীর্ঘদিন থেকে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।

 

 

র‍্যাব জানায়, এই প্রতারকচক্রের মূল হোতা বরিশালের মামুন হোসেন বিল্লাল।তার তত্ত্বাবধানে ৩টি ভুয়া প্রতিষ্ঠান পরিচালিত হতো। মামুন ছাড়াও পলাতক আরও ৪/৫ জন এই প্রতারণার কাজে জড়িত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD