উপজেলা প্রাথমিক: সরকারি অফি‌স ক‌ক্ষে শিক্ষা অফিসারের জন্মদিন পালন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উপজেলা প্রাথমিক: সরকারি অফি‌স ক‌ক্ষে শিক্ষা অফিসারের জন্মদিন পালন

উপজেলা প্রাথমিক: সরকারি অফি‌স ক‌ক্ষে শিক্ষা অফিসারের জন্মদিন পালন

উপজেলা প্রাথমিক: সরকারি অফি‌স ক‌ক্ষে শিক্ষা অফিসারের জন্মদিন পালন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘটা করে সরকারি কর্মকর্তার জন্মদিন পালনে প্রশ্ন উঠেছে শিষ্টাচার ও আচরণবিধি নিয়ে। টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে প্রাথ‌মিক শিক্ষা অ‌ফি‌সে কর্মকর্তা ও শিক্ষক‌দের নি‌য়ে ঘটা করে জন্ম‌দিন পালন ক‌রে‌ছে এক কর্মকর্তা। পরে জন্ম‌দিন পাল‌নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করলে প্রশ্ন উঠে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও শিষ্টাচার নিয়ে। র‌বিবার (২০ সে‌প্টেম্বর) উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কার্যাল‌য়ের শিক্ষা কর্মকর্তার অ‌ফি‌সে সহকা‌রি শিক্ষা কর্মকর্তা মাহবুর রহমানের জন্ম‌দিন পালন করা হয়।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ছ‌বি‌তে দেখা যায়, উপজেলা শিক্ষা অফিসার শাহওনেয়াজ পারভীন তার অ‌ফিস ক‌ক্ষে তারই সহকর্মী সহকা‌রি শিক্ষা অ‌ফিসার মাহবুব রহমান‌কে কেক খাই‌য়ে দি‌চ্ছেন। এর আ‌গে, জন্ম‌দিন উপল‌ক্ষ্যে মোমবা‌তি ও ঝাড় মোম জ্বা‌লি‌য়ে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জানা‌চ্ছেন বি‌ভিন্ন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও অ‌ফি‌সে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

প‌রে, ওই কর্মকর্তা তার নি‌জের ফেইসবুকের টাইমলাইনে জন্ম‌দিন পাল‌নের ছ‌বিযুক্ত ক‌রে শিক্ষা অ‌ফিসার, সহকর্মী ও শিক্ষ‌কদের ধন‌্যবাদ জা‌নি‌য়ে পোস্ট দেন। এরপর দ্রুতই তা ভাইরাল হয়। প্রশ্ন উঠে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে প্রাথ‌মিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঘটা করে কর্মকর্তার জন্মদিন পালন নি‌য়ে। সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে বিষয়টি মিশ্র প্রতি‌ক্রিয়া দেখা দিলে নিজের টাইমলাইন থেকে পোস্ট সরিয়ে নেন ওই কর্মকর্তা।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, এই কর্মকর্তারা নিজেদের রাজা মনে করেন। আর সকল শিক্ষকরা তাদের প্রজা। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই শিক্ষা কর্মকতার ব্যবহার কর্কশ। তাদের প্রতিনিয়ত অনৈতিক চাপে শিক্ষকরা জিম্মি।

 

 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহওনেয়াজ পারভীন বলেন, এটা কোনো বিষয়ই না। সাধারণ এক‌টি বিষয়। ওনারা আমাকে একটু হাইলাইট করার জন্যই ফেইসবুকে পোস্ট করেছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, শিক্ষা দপ্তরের জন্মদিন পালনের বিষয়ে আমি অবগত নই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD