বোমা ফাটিয়ে পেঁয়াজ লুট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোমা ফাটিয়ে পেঁয়াজ লুট

বোমা ফাটিয়ে পেঁয়াজ লুট

বোমা ফাটিয়ে পেঁয়াজ লুট




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শরীয়তপুর জেলার নড়িয়ার রাজনগর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে দুইটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবু বক্কর খলিফা, নুরুজ্জামান খলিফা ও তার পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে রাজনগর ইউনিয়নের নয়নমাদবরের কান্দি গ্রামের জয়নাল মোড়ল তার লোকজন নিয়ে ঠাকুরকান্দি গ্রামে এসে বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

 

এসময় আবু বক্কর খলিফার দুইটি বসতঘরের দরজা ও টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করেন। একটি ঘর থেকে পেঁয়াজ রসুনসহ অন্যান্য জিনিস লুট করেন। এসময় তার স্ত্রী বের হলে তার গলার চেইন ছিনিয়ে নেন এবং তার মাথায় আঘাত করেন।

 

 

তারা আরও জানান, পরে তিনি দৌড়ে বড় ঘরের মধ্যে ঢুকে দরজার আটকে দিলে হামলাকারীরা জানালার গ্লাস ভাঙচুর করেন। অন্যদিকে কয়েকটি বাড়ির পরে আবু বক্কর খলিফার বড় ভাই নুরুজ্জামান খলিফার ঘরের জানালার গ্লাস ভাঙচুরসহ বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণ ঘটান জয়নাল মোড়লের সমর্থকরা।

 

 

এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নড়িয়া থানা পুলিশ। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল মোড়ল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD