সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মাদক মামলায় এক নারী যাবজ্জীবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:05:33 pm, Sunday, 20 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মিনারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। মিনারা বেগম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভন্ডবিল গ্রামের আজগর আলীর স্ত্রী। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, মিনারা বেগম একজন মাদক কারবারি। ২০১১ সালের ৪ অক্টোবর সকালে ঝালকাঠি গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই তার নামে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলা তদন্ত শেষে ২০১১ সালের ৩০ অক্টোবর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শেখ রাসেল কবির। আসামি জানিমে মুক্তি পেয়ে পালিয়ে যায়। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে মাদক মামলায় এক নারী যাবজ্জীবন

প্রকাশের সময় : 06:05:33 pm, Sunday, 20 September 2020