নবগঠিত সম্পাদক পরিষদকে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সংবর্ধনা ও আলোচনা সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নবগঠিত সম্পাদক পরিষদকে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সংবর্ধনা ও আলোচনা সভা

নবগঠিত সম্পাদক পরিষদকে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সংবর্ধনা ও আলোচনা সভা

নবগঠিত সম্পাদক পরিষদকে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সংবর্ধনা ও আলোচনা সভা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকদের নিয়ে সদ্য গঠিত সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দকে সংবর্ধনা ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে।

 

 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল এর উদ্যোগে এই সংবার্ধনা প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক পরিষদ, বরিশাল এর সভাপতি এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।

 

 

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সম্পাদক পরিষদ এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

 

 

প্রধান অতিথির বক্তৃতায় সম্পাদক পরিষদ, বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, ‘সম্পাদক পরিষদ এবং নিউজ এডিটরস্ কাউন্সিল একে অপরের পরিপুরক।

 

 

তিনি বলেন, ‘বরিশালে দু-চারজন লোক আছে, যারা বরিশাল মিডিয়াকে বিতর্কিত করছে। কিন্তু এদের স্থায়ীত্ব বেশী দিন হবে না। নিমিশেই তারা হারিয়ে যাবে।

 

 

বার্তা সম্পাদকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আপসাংবাদিকতাকে প্রশ্রয় দিবেন না। অপসাংবাদিতা রোধে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পাদক পরিষদ, বরিশাল এর সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সদস্য ও বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, কাউন্সিলের সহ-সভাপতি এম.কে রানা, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমুখ।

 

 

এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান। আলোচনা সভা শেষে নবগঠিত সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD