সংবাদ শিরোনাম:

গোল্ডেন লাইন পরিবহন কেরে নিলো তিনজনের প্রান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:45:35 am, Saturday, 19 September 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলকে চাপা দিয়ে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে তিনজন আরোহী নিহত হয়েছেন।

টেনে নেয়ার সময় মোটরসাইকেল থেকে স্পার্ক হয়ে ফুয়েল ট্যাংকে আগুন ধরে পুরো বাসে আগুন ধরে যায়।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মুকসুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল-আমিন ঠাকুর, একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার ও একই গ্রামের সুফি শেখের ছেলে লিয়াকত শেখ।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজিব জানান, নিহতরা একই মোটরসাইকেলে করে মুকসুদপুর কলেজ মোড় পার হওয়ার সময় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলে ফয়সাল সরদার, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন ঠাকুর ও আশঙ্কজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত শেখ মারা যান। পুলিশ বাস ও ড্রাইভারকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গোল্ডেন লাইন পরিবহন কেরে নিলো তিনজনের প্রান

প্রকাশের সময় : 02:45:35 am, Saturday, 19 September 2020