বরিশালে ফের মাথাচাড়া দিয়ে উঠছে রোগীর দালাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ফের মাথাচাড়া দিয়ে উঠছে রোগীর দালাল

বরিশালে ফের মাথাচাড়া দিয়ে উঠছে রোগীর দালাল

বরিশালে ফের মাথাচাড়া দিয়ে উঠছে রোগীর দালাল




এম. কে. রানা॥ বরিশালে ফের মাথাচাড়া দিয়ে উঠছে রোগীর দালালরা।দেশে করোনা আঘাত হানার পরপরই বরিশালের বেশিরভাগ প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকগণ রোগী দেখা বন্ধ করে দেন। কেউবা আবার নিজস্ব চেম্বারে “রোগী দেখা বন্ধ” সাইনবোর্ড টানিয়ে দেন।এমন পরিস্থিতিতে রোগীর দালালরাও পড়ে বেকায়দায়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক চিকিৎসকই এখন আবার চেম্বার ক্লিনিকে রোগী দেখা শুরু করেছেন।ফলে রোগীর দালালরা ফের সক্রিয় হয়ে উঠেছে বরিশালে। আর তাদের প্রতারণায় নিঃস্ব হয় ভুক্তভোগীরা।

 

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের অভিযানে একাধিকবার রোগীর দালালরা আটক হলেও তাদেরকে রোধ করা যাচ্ছে না।আইনের ফাঁক গলে জামিনে মুক্ত হয়ে ফের শুরু করে প্রতারণা। তবে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রোগীর দালালদের ধরতে তাদের নিয়মিত অভিযান চলবে।সূত্রে জানা গেছে, বরিশালে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী বাগাতে নগরীর বিভিন্ন স্থানে দালাল নিয়োগ করা আছে।অন্তত অর্ধ শতাধিক রোগীর দালাল রয়েছে নগরীতে। বিশেষ করে নগরীর গীর্জা মহল্লা, আগরপুর রোড, কাকলির মোড়, বাটারগলি, বিবির পুকুর পাড়, অশ্বিনী কুমার হল চত্বর, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর (জেনারেল) হাসপাতালের সামনে গেলেই চোখে পড়বে দালাল চক্রের দৌরাত্ম্য।

 

 

এছাড়া রুপাতলী বাসস্ট্যান্ড, নথুল্লাবাদ ও লঞ্চ টার্মিনাল এলাকায় এ সব দালালদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। আর ওই সকল দালালদের প্রধান টার্গেট গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা সহজ-সরল মানুষগুলো। যাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে নির্ধারিত ক্লিনিক, ডায়াগনস্টিক ও চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়।সেখানকার কথিত ডাক্তার দেখিয়ে কয়েক হাজার টাকার পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।আর নির্দিষ্ট ওই সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে শতকরা ৩০-৪০ শতাংশ কমিশন পায় একেকজন দালাল।যে কারনে ডায়াগনস্টিকের দালাল চক্র অনেকাশেং হয়ে ওঠে বেপরোয়া।তবে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ধরা পড়ছে রোগীর দালালরা।

 

 

গত ১৪ সেপ্টেম্বর দুপুরে নগরীর বাটারগলিতে অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।এর আগে গত ৭ মার্চ বরিশাল নগরীর বাটারগলি ও রুপাতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রোগীর দালাল চক্রের ৯ সদস্যকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।এছাড়া গত ১৫ ফেব্রুয়ারি রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৫জন রোগীর দালালকে আটক করা হয়।পরে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের আদালতে সোর্পদ করলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

 

 

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম বলেন, নির্দিষ্ট বা গোপন তথ্য পেলে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।এছাড়া দালালচক্রকে ধরতে তাদের নিয়মিত নজরদারী রয়েছে।বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, প্রতিদিনই কোন কোন বিষয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। তবে তথ্য প্রাপ্তির উপর অভিযান নির্ভর করে। ইতিপূর্বে বরিশালে বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে ও সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD