সংবাদ শিরোনাম:

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন আর নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:19:58 am, Friday, 18 September 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়ালিল্লাহি রাজিউন)।

বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন। বেশ কয়েকদিন যাবৎ তিনি হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন।

তার হার্টে রিং বসানোর কথা ছিল বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন। সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।

তরুণ এ নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার রাজনৈতিক সহকর্মী ও বন্ধুমহল থেকে শুরু করে সকলে আহজারি করতে থাকেন।

এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন আর নেই

প্রকাশের সময় : 01:19:58 am, Friday, 18 September 2020