বিএম কলেজে হামলা-ভাঙচুর, কর্মচারীকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএম কলেজে হামলা-ভাঙচুর, কর্মচারীকে কুপিয়ে জখম

বিএম কলেজে হামলা-ভাঙচুর, কর্মচারীকে কুপিয়ে জখম

বিএম কলেজে হামলা-ভাঙচুর, কর্মচারীকে কুপিয়ে জখম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগে হামলা-ভাঙচুর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ওই বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমানকে কুপিয়ে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সিপিইউ নিয়ে যায় হামলাকারীরা। বুধবার বেলা একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

 

 

আহত মিজানুরকে বরিশালের শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর বলেন, হঠাৎ করে এই মুখোশধারীরা কেন এবং কী কারণে হামলা চালিয়েছে, কিছুই বুঝে উঠতে পারছি না। হামলাকারীরা মুখোশ পরা ছিল বলে কাউকে চিনতে পারিনি। কী কারণে এ হামলা হয়েছে এবং কারা এ হামলায় জড়িত, তা জানা যায়নি।

 

 

সমাজকল্যাণ বিভাগের প্রধান আবদুস সবুর বলেন, বেলা একটার দিকে মুখোশধারী ২০-২৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও রড নিয়ে সমাজকল্যাণ বিভাগে প্রবেশ করে। তারা ঢুকেই বিভাগের মিজানুরের মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে তারা দ্বিতীয় তলায় উঠে মিজানুরকে মারধর ও কুপিয়ে জখম করে।

 

 

বিভাগের অফিসে ভাঙচুর চালায়। হামলাকারীরা দুটি টিভি, কম্পিউটারসহ বিভাগীয় প্রধানের কক্ষে ঢুকে চেয়ার,টেবিল ভাঙচুর করে। পরে তারা সিসিটিভির রেকর্ড ও যন্ত্র নিয়ে যায়। মিজানুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, কী কারণে হামলা হয়েছে, কারা এটা করেছে, সে সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারছি না। তবে পুলিশ তদন্ত করছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD