সংবাদ শিরোনাম:

ব‌রিশালে শিক্ষককে কান ধ‌রে উঠবসের ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:23:35 am, Wednesday, 16 September 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব‌রিশালে শিক্ষককে কান ধ‌রে উঠবসের ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। নামধারী দুইজন এবং অজ্ঞাত ৭-৮ জ‌নের ‌বিরু‌দ্ধে শিক্ষক মিজানুর রহমান সজল বাদী হ‌য়ে এই মামলা‌টি দায়ের করেন বলে মঙ্গলবার রা‌তে জা‌নিয়েছেন ব‌রিশাল কোতয়ালি মডেল থানা পু‌লিশের ওসি নুরুল ইসলাম।

জানা গেছে, গত ২৬ আগস্ট নগরীর জমজম ইনস্টিটি‌উটের সা‌বেক শিক্ষক মিজানুর রহমান সজ‌লের সঙ্গে তুচ্ছ বিষয় নি‌য়ে দ্বন্দ্বে একই বিদ্যাপীঠের ছাত্র ইম‌তিয়াজ ইমন ও তার সহ‌যো‌গীরা।

এদিন নগরীর অক্স‌ফোর্ড মিশন রোডে নিয়ে শিক্ষক মিজানুর রহমান সজ‌ল‌কে মারধর ক‌রে তারা। পাশাপা‌শি ওই শিক্ষক‌কে কান ধ‌রে উঠবস ক‌রি‌য়ে সেই ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেয়।

ঘটনার সময় জমজম ইনস্টিটি‌উটের ছাত্রী এবং ছাত্র ইমনের স্ত্রী মনিরাও উপ‌স্থিত ছি‌লেন। তখন ইমন ও তার সহ‌যো‌গীরা ম‌নিরা‌কে যেন ডিস্টার্ব করা না হয় সেজন্য শিক্ষক সজল‌কে শপথ বাক্যও পাঠ করান, যা ভাইরাল হওয়া ভি‌ডিওতে দেখা এবং শোনা যায়।

এবার এই ঘটনায় শিক্ষক মিজানুর রহমান সজল বাদী হ‌য়ে ছাত্র ইমন ও স্ত্রী ম‌নিরা‌কে নামধারী এবং আরো অজ্ঞাত ৭-৮ জন‌কে বিবাদী ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ব‌রিশালে শিক্ষককে কান ধ‌রে উঠবসের ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশের সময় : 12:23:35 am, Wednesday, 16 September 2020