সংবাদ শিরোনাম:

বরগুনায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:44:05 pm, Tuesday, 15 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনীক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইনকে সাংগঠনিক নির্দেশ অমান্য করার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না? তা জানাতে তিন দিনের মধ্য সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে তাদের সশরীরে তিন কার্যদিবসের মধ্য উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনীক বলেন, আমরা নির্দেশনা মেনে সশরীরে উপস্থিত হয়ে সাংগঠনিকভাবে জবাব দেব। তিনি আরো বলেন, বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বিরকে অব্যাহতি দিয়েছি। এ কারণে হয়ত আমাদের ডেকেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

প্রকাশের সময় : 11:44:05 pm, Tuesday, 15 September 2020