সাপের নেউলে বরিশাল নগরীর জিয়া সড়ক পোল,রক্তপাতের শংকা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাপের নেউলে বরিশাল নগরীর জিয়া সড়ক পোল,রক্তপাতের শংকা

সাপের নেউলে বরিশাল নগরীর জিয়া সড়ক পোল,রক্তপাতের শংকা

সাপের নেউলে বরিশাল নগরীর জিয়া সড়ক পোল,রক্তপাতের শংকা




সাকিবুল হৃদয় ॥ বরিশাল নগরীর জিয়া সড়ক পোলের উপরে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সেখানকার স্থানীয়রা। আর এসব দূর্ঘটনার অন্তরালে রয়েছে মাদক সেন্টিকেট, জালটাকার ব্যবসা ও ফুটপাত দখল করে চাঁদাবাজি।

 

 

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় একই স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চা দোকানিকে (নারী) মারধর করা হয়েছে। মারধরের পর দীর্ঘ ২৭ মিনিট মাটিতে পরে ছিলেন ওই নারী। পরে এক অটো চালক উদ্ধার করে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার নাম বা সঠিক পরিচয় পাওয়া যায়নি। তিনি বর্তমানে বরিশাল শেরে- বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনা স্থান পরিদর্শন করেছেন কোতয়ালি থানা পুলিশ। জানা গেছে, দুই সন্তানের জননী চা বিক্রি করে নিজ সংসার পরিচালনা করেন।

 

 

 

সাপের নেউলে বরিশাল নগরীর জিয়া সড়ক পোল,রক্তপাতের শংকা

সোমবার রাত সাড়ে আটটার সময় স্থানীয় এক ব্যাক্তি তার চায়ের দোকানের টুলে বসেন। এসময় তার দুই বাচ্ছা টুলটি বারবার ধাক্কা ধাক্কি করেন। ওই ব্যাক্তি নিষেধ করলে না শোনায় অকথ্য ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদ করলে তার দুই সন্তানের জননীর গলাটিপে ধরেন ব্যাক্তি। বাঁচার জন্য হামলাকরীর এক হাতের একটি আঙ্গলে কামর দেন। হামলাকরী ব্যাক্তি হাতের কাছে পাওয়া লোহার শরতা দিয়ে তার মাথায় আঘাত করে। আহত নারীর মাথায় আঘত পান এবং মুখ থেকে রক্ত বের হয়। ঘটনার কিছু সময় পর ক্ষমতাশীন দলের এক নেতা হামলাকরীর পক্ষ নিয়ে ওই নারীর দোকান ভাংচুর করেন। পাশাপাশি অশিল ভাষায় গালাগালি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।

 

 

 

 

কোতয়ালী থানার এস আই শহিদুল বলছেন, আহত নারী সুস্থ হলে জানা যাবে ঘটনা কি ঘটে ছিলো। জানা গেছে, ৬/৭ দিন আগে জিয়া সড়ক পোলের উপরে ফুটপাত দখল রাখা একটি চায়ের দোকানে ৫শত টাকার জাল নোট দেন জিয়া সড়ক এলাকার এক যুবক। টাকা নিয়ে সন্ধেহ হলে এক নারীর কাছে দেখান চা দোকানদার। এসময় জাল টাকা বলে চেচামেচি করেন ওই নারী। পরে তার উপর চড়াও হয় ওই যুবক। এক পর্যায় জাল টাকার নোট নিয়ে দ্রুত চটকে পরেন ওই যুবক। এদিকে ঘটনার রেস কাটতে না কাটতেই বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া এগারোটার দিকে ওই নারীর মেয়ে জামাইকে মারধর করেন বেশ কয়েক জন যুবক। যার একটি ভিডিও ফুটেজ রয়েছে এই প্রতিবেদকের কাছে।

 

 

 

 

মারধর শেষে ওই নারী সবার সম্মুখে বলেন এখানে জাল টাকার ব্যবসাসহ বিভিন্ন কার্যক্রম চলে বাদ যায় না ইয়াবা ব্যবসা। মেয়ে জামাইকে মারধর করায় এয়াপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন যার সত্যতা নিশ্চিত করেছেন এ এস আই নাজমুল। বিষয়টি নিয়ে তদন্তকরী কর্মকর্তার সামনেও ওই নারী ওপেন বলেন এই পোলের উপরে সব চলে। যাদের বিরুদ্ধে ওই নারীর অভিযোগ তাদেরও একই অভিযোগ তিনি মাদকের সাথে জরিত। উভয় পক্ষকে মিলিয়ে দেয়া হয়।একাধীক স্থানীয় বাসিন্দা জানান, ফুটপাত দখল করে দোকান থাকায় পথচারীদের অনেক গাদাগাদি করে চলতে হয়। এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

 

 

 

 

এক চা দোকনদার বলেন, অনেক টাকার বিনিময়ে এখানে ব্যবসা করতে হয়। ফুটপাত দখল নিয়ে মাঝেমধ্যে মারামারি হয়। কারণ ফুটপাত যার দখলে থাকে তাকেই চাঁদা দিতে হয়। নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফুটপাতের চাঁদাবাজি সরকারদলীয় কয়েকটি গ্রুপ নিয়ন্ত্রণ করে। মাঝেমধ্যে ঝামেলা হলে তা নিজেরাই মিটিয়ে ফেলে। থানা পুলিশ পর্যন্ত গড়ায় না। এখানে মাদক বেচাকেনাও হয় বলে জানান তিনি। এমত অবস্থায় প্রসাশনের হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD