বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে কৃষি ব্যাংকের এজিএম হাসান উল জাকীর (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নগরীর জিয়া সড়কস্থ নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত হাসান খুলনার সোনাডাঙা এলাকার বাসিন্দা এবং কৃষি ব্যাংকের এজিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাসপেনশনে ছিলেন বলে জানিয়েছে ব্যাংকের কর্মচারী গোলাম কিবরিয়া।
সোমবার (১৪ সেপ্টম্বর) তিনি জানান, বৃহস্পতিবার হাসান উল জাকী বরিশাল থেকে খুলনায় যায় এবং রোববার খুলনা থেকে বরিশালে এসে অফিসে আসেন। পরে তিনি দুপুরের দিকে বাসায় চলে যান। তিনি দুপুরে খাবারও খাননি। পরে তার বাসা থেকে তাকে ফোন করে না পেয়ে ব্যাংকের আরেক কর্মকর্তার সাথে যোগাযোগ করে জাকীর পরিবারের সদস্যরা। পরে ওই কর্মকর্তা জিয়ার বাসায় গেলে জানালা থেকে তাকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। বিষ পান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জানা গেছে সাসপেন্ড হওয়ার কারণেই ডিপ্রেশনে তিনি আত্মহত্যা করেছেন। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply