আমতলীতে কাছেই যাওয়া যাচ্ছে না কাঁচা মরিচের ঝাঁঝে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমতলীতে কাছেই যাওয়া যাচ্ছে না কাঁচা মরিচের ঝাঁঝে

আমতলীতে কাছেই যাওয়া যাচ্ছে না কাঁচা মরিচের ঝাঁঝে

আমতলীতে কাছেই যাওয়া যাচ্ছে না কাঁচা মরিচের ঝাঁঝে




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে কাঁচা মরিচের ঝাঁঝে এর কাছেই যাওয়া যাচ্ছে না- আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কাঁচা বাজারে বাজার করতে আসা ক্রেতাদের মুখে মুখে এমন অভিযোগ।

 

 

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ এখন ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে সেখানে। অধিকাংশ সবজি বিক্রেতাদের দোকানেই মরিচের সংকট। দুই-একটি দোকানে মরিচ পাওয়া গেলেও তার দাম চড়া। বলতে গেলে ক্রেতাদের সাধ্যের বাইরে।

 

 

গৃহিনী রাশিদা বেগম বলেন, ‘আমতলী পৌর সদরের কাঁচা বাজারে কাঁচা মরিচ কিনতে গেলে প্রতিকেজি ৩০০ টাকা দাম চান বিক্রেতারা। এত বেশি দামে মরিচ কেনা সম্ভব না। তাই না কিনেই বাসায় ফিরে যাচ্ছি। ভাবছি কাঁচা মরিচ ছাড়াই তরকারি রান্না করব।

 

 

দাম না কমার কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘আমতলী বাজারে বেশিরভাগই উত্তরাঞ্চল থেকে আসা কাঁচামাল ও সবজি বিক্রি হয়। সম্প্রতি বন্যার পানিতে দেশের অধিকাংশ মরিচক্ষেত তলিয়ে যাওয়ায় সরবরাহ কম। সামান্য কিছু পাওয়া গেলেও তার দাম আকাশছোঁয়া। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD