বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর মামলায় স্বামী জেলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর মামলায় স্বামী জেলে

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর মামলায় স্বামী জেলে

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর মামলায় স্বামী জেলে




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে স্বামী কর্তৃক শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

 

গুরুতর আহত স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

 

 

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের ফারুক মোল্লার মেয়ে লিমা আক্তারকে একই গ্রামের অবঃ পুলিশ সদস্য মনছুর মোল্লার ছেলে হামিদ মোল্লার সাথে ৮ বছর পূর্বে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় যৌতুক দেয়ার পরেও হামিদ পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। পিতার কাছ থেকে যৌতুেকর টাকা আনতে অস্বীকার করলে স্ত্রী লিমাকে শারীরিক নির্যাতন করে স্বামী হামিদ মোল্লা।

 

 

সর্বশেষ বৃহস্পতিবার রাতে পুনরায় ওই যৌতুকের টাকার জন্য লিমাকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে স্বামী। সংবাদ পেয়ে লিমার পিতা ফারুক মোল্লা গিয়ে মেয়েকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

 

নির্যাতন সইতে না পেয়ে শুক্রবার রাতে লিমা আক্তার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার আসামী স্বামী হামিদকে শনিবার গ্রেফতার করে। গতকাল শনিবার দুপুরে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, লিমা আক্তার মামলা দিলে স্বামী হামিদ মোল্লাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD