সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:35:21 am, Monday, 14 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মেয়েটির মা এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশনকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদনের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। স্বামী তাঁর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণচেষ্টা করে। পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে বিষয়টি মেয়ে তাঁর মাকে জানালে বাবা মামুন হাওলাদার কাউকে না বলার জন্য হুমকি দেন। রাতে মামুন ঘর থেকে স্ত্রীর বিদেশ থেকে চাকরির জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।

বাদীর আইনজীবী বণি আমিন বাকলাই জানান, স্ত্রী ও তিন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন স্বামী মামুন হাওলাদার। এ অবস্থায় সংসারের খরচ যোগাতে বিদেশ যান প্রথম স্ত্রী। সন্তানরা বাবার বাড়িতে থাকতো। করোনার মধ্যে বিদেশ থেকে দেশে আসেন তিনি। খবর পেয়ে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই প্রথম স্ত্রী ও সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যায় মামুন। স্ত্রী মেয়েদের রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে মামুন তাঁর বড় মেয়েকে ধর্ষণচেষ্টা করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রকাশের সময় : 12:35:21 am, Monday, 14 September 2020