মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ইমরান হোসেন॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদী মৌজে আলী চৌকিদার বাড়ি হতে আলমগীর মৃর্ধার বাড়ির রাস্তা পর্যন্ত সলিং করন কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে যার প্রমানও মেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায় চরাদী ইউনিয়ন পরিষদ কতৃক বাস্তবায়ন হওয়া এই কাজে একেবারে নিম্নমানের ইট ব্যাবহার করা হচ্ছে। এই কাজে যে ইট ব্যাবহার করা হয়েছে, ১নম্বর কিংবা ২নম্বর তো দুরের কথা, ৩নম্বরও নয় বলে মনে করছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে সড়কের সলিং কাজের জন্য যে সকল মালামাল ব্যাবহার করা হয়েছে তার সবগুলোই নিম্নমানের।
স্থানীয়রা আরো জানিয়েছন নিম্নমানের ইট সহ অন্যান্ন উপকরন দিয়ে তরিগরী করে কোনরকম রাস্তার সলিং করন কাজ করায় কাজ শেষ হতে না হতেই ভিবিন্ন স্থান থেকে ইতিমধ্যে ভেঙ্গে পরার আশংকা দেখা দিচ্ছে।
চরাদী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ এর তথ্য বোর্ড এর আওয়াতাধীন ১লক্ষ টাকা বরাদ্বের এই প্রকল্পের ঠিকাদার হিসাবে রয়েছেন পশ্চিম চরাদী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো: আনিসুল ইসলাম লিটন হাওলাদার।
যদিও নিম্নমানের ইট সহ অন্যান্ন উপকরন দিয়ে নিম্নমানের সলিং কাজের বিষয়টি নিয়ে মেম্বর আনিসুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, কাজ খুব ভালো হচ্ছে।
এসব রাস্তায় এর চেয়ে আর ভালো ইট কি দেওয়া যায় ? আর কাজের ঠিকাদার তো আমি নই, এই কাজের ঠিকাদার হিসেবে আছেন জসিম হাওলাদার।
সে দপদপিয়া একটি মাদরাসার শিক্ষক। অপরদিকে চরাদী ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান শফিকুল ইসলামের কাছে রাস্তার সলিং কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি এবিষয়ে কিছু জানেননা বলে জানান। স্থানীয় বাসীন্দাদের দাবী অতি দ্রুত যে সংশ্লিষ্ট কতৃপক্ষ রাস্তার এই নিম্নমানের এই কাজের বিষয়টি তদারকি করে ব্যাবস্থা গ্রহন করেন।সুত্র,দৈনিক ভোরের অঙ্গীকার
Leave a Reply