বরিশালে রাতের আঁধারে খাস জমি দখল করে নিলেন এক ইউপি চেয়ারম্যান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে রাতের আঁধারে খাস জমি দখল করে নিলেন এক ইউপি চেয়ারম্যান

বরিশালে রাতের আঁধারে খাস জমি দখল করে নিলেন এক ইউপি চেয়ারম্যান

বরিশালে রাতের আঁধারে খাস জমি দখল করে নিলেন এক ইউপি চেয়ারম্যান




উজিরপুর প্রতিনিধি॥ রাতের আঁধারে সন্ত্রাসীদের নিয়ে ভূমিহীন কয়েকটি পরিবারের নামে বন্দোবস্ত থাকা খাস জমি দখল করে নিলেন এক ইউপি চেয়ারম্যান। এ অভিযোগ উঠেছে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজীর বিরুদ্ধে। পাশাপাশি ওই জমি সংলগ্ন ধামুরা খালে মাটি ও বালু ফেলে ভরাট করে কয়েক শতাংশ জমি দখলেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

 

খাসজমি বন্দোবস্ত পাওয়া ভূমিহীন মোজাম্মেল হক ভান্ডারী, মাসুদ হাওলাদার, গঞ্জর আলি হাওলাদার, বিল্লাল হোসেন, বাবুল হাওলাদার ও ফজুলল হক হাওলাদার জানান, উপজেলার শোলক ইউপির ধমুরা বন্দর সংলগ্ন খালপাড় এলাকায় বন্দোবস্ত পাওয়া খাসজমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বছর খানেক আগে থেকে ওই খাস জমি দখলের চেষ্টা করে আসছেন চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজী। কয়েকবার তারা লোকজন নিয়ে জমি দখলের চেষ্টাও চালান। তবে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা দখল নিতে ব্যর্থ হন। চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজী এরপর এলাকায় বলে বেড়ান ৭ শতাংশ খাস জামি তারা ভূমিহীনদের কাছ থেকে টাকা দিয়ে কিনেছেন।

 

 

ভূমিহীন মোজাম্মেল হক ভান্ডারী ও মাসুদ হাওলাদার বলেন, গত ২৮ আগস্ট রাতের আঁধারে হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজী ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে ৭ শতাংশ খাস জামি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। ভাড়াটে সন্ত্রাসীদের হাতে রামদা, চাপাতি, লোহার রড থাকায় তখন স্থানীয় কেউ বাধা দিতে সাহস পায়নি। এরপর সেখানে দোতলা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। শধু তাই নয়, খালের পানি ব্যবহারের জন্য একটি ঘাট ছিল যেখানে প্রতিদিন অর্ধশতাধিক মানুষ গোসল করতেন। ঘাটটি কাপড় ধোয়াসহ বিভিন্ন কাজে ব্যবহার করতেন স্থানীয় বাসিন্দারা। জমি দখলের পর ওই ঘাটটিও ভেঙে ফেলা হয়েছে।

 

 

মোজাম্মেল হক ভান্ডারী ও মাসুদ হাওলাদার বলেন, খাস জমি দখলের ঘটনায় তারা সম্প্রতি চেয়ারম্যান ও তার ভাতিজার বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা করেছেন। তারা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন।

 

 

শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির বলেন, ধমুরা বন্দর সংলগ্ন খালপাড় এলাকায় রহিম শরীফসহ ২ জন ব্যক্তির কাছ থেকে তিনি (কাজী হুমায়ুন কবির) ও তার ভাতিজা ৭ শতাংশ জমি কিনেছেন। জমির দলিল পত্র তার কছে রক্ষিত আছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ কারণে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। ধমুরা বন্দর সংলগ্ন খালপাড় এলাকার কয়েকজনকে দিয়ে তার বিরুদ্ধে জমি দখলের ঘটনা সাজিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

 

 

উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জয়দেব চক্রবর্তী জানান, ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া কোনো জমি ক্রয়-বিক্রয় আইনসম্মত নয়। তাছাড়া খালের সম্পত্তি সরকারি। এ সম্পত্তি কী করে দখল হয়। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD