সংবাদ শিরোনাম:

বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:58:13 am, Saturday, 12 September 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। যা বিক্রি হয়েছে এক লাখ বিশ হাজার টাকা মণ হিসাবে।

শুক্রবার সকালে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি মৎস্যঘাটের খাজা ফিস আড়ৎ থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক আড়ৎদার।

ইউসুফ মিয়া জানান, তার এর নিকটাত্মীয়ের জন্য আড়াই কেজি ওজনের ইলিশ মাছটি একলাখ বিশ হাজার টাকা মণ হিসাবে সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছেন।

স্থানীয় মৎস্য ব্যাবসায়ী এসএম সোহাগ জানান, এতো বড় ওজনের ইলিশ সচরাচর দেখা যায় না। তাই এ আকৃতির ইলিশের মূল্য একটু বেশি। এর আগে দেড় লাখ টাকা মণ হিসাবে বিক্রি হয়েছে এ আকৃতির ইলিশ। তবে বর্তমানে সাগরে প্রচুর ইলিশ মাছ থাকায় কিছুটা কম দামে বিক্রি হয়েছে এই মাছটি।

সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, গ্রেড সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ হাজার টাকা দরে, এলসি ৩২ থেকে ৩৩ হাজার টাকা এবং ছোট সাইজের ইলিশ ১৪ থেকে ১৫ টাকা মণ দরে বিক্রি হয়েছে। এছাড়া ২ কেজির ইলিশ বিক্রি হয়েছে ১ লাখ টাকা থেকে একলাখ বিশ হাজার মণ হিসাবে।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ আহমদ উল্লাহ জানান, গত সাতদিনে এ মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ২শ’ মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ

প্রকাশের সময় : 12:58:13 am, Saturday, 12 September 2020