বিছানায় বসা অবস্থায় ফ্যানে ‘ঝুলছে’ দেহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিছানায় বসা অবস্থায় ফ্যানে ‘ঝুলছে’ দেহ

বিছানায় বসা অবস্থায় ফ্যানে ‘ঝুলছে’ দেহ

বিছানায় বসা অবস্থায় ফ্যানে ‘ঝুলছে’ দেহ




ভয়েস অব বরিশাল॥ ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান। স্থানীয়রা জানায়, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতেন। সম্প্রতি অন্যত্র একটি বাড়ি তৈরি করার জন্য শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে উদয়পুরের বাড়িটি বিক্রি জন্য বায়না করেছেন।

 

 

 

বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে তার নিজ ঘরে লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

নিহতের ভাই নুরুন্নবী বলেন, কারিশমাকে ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে তিনি ঝুলছিলেন। তাকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে হত্যা করেছে।

 

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া তা এখনো বলা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD