প্রেমিকের ফোনে থাকা ছবি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রেমিকের ফোনে থাকা ছবি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ

প্রেমিকের ফোনে থাকা ছবি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ

প্রেমিকের ফোনে থাকা ছবি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রেমঘটিত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এরইমধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, করপাড়া নামক গ্রামের মনির মোল্লার ছেলে ও ইউসুফ সরদারের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ইউসুফ সরদার তার স্বজনদের নিয়ে ছেলের বাড়িতে গিয়ে তার ফোনে থাকা মেয়ের ছবি মুছে ফেলতে বলেন।

 

 

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয়পক্ষ পুনরায় সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ২০ নারী-পুরুষ আহত হয়।

 

 

গোপালগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হযরত আলী বলেন, দুই পরিবারই থানায় অভিযোগ দাখিল করেছে। এলাকায় পুলিশ পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD