মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুসুরিয়া গ্রামে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার দুপুরে শিশুটিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে তাকে চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষণে অভিযুক্ত একই এলাকার শহীদুল চৌকিদারের ছেলে রিয়াজ। মেডিকেলে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল হুদা জানান, ওই শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে প্রতিবেশি চাচাতো ভাই রিয়াজ। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।
পরে শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি অভিভাবকদের নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদে শিশুটি সব ঘটনা বলে দেয়। এরপর শিশুটিকে ওসিসি’তে ভর্তি করা হয়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম জানান, শিশু ধর্ষণের খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
তবে এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
Leave a Reply