বরগুনায় নদী রেখে চরে আটকে ডুবে গেল সারবোঝাই কার্গো Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় নদী রেখে চরে আটকে ডুবে গেল সারবোঝাই কার্গো

বরগুনায় নদী রেখে চরে আটকে ডুবে গেল সারবোঝাই কার্গো

বরগুনায় নদী রেখে চরে আটকে ডুবে গেল সারবোঝাই কার্গো




বরগুনা প্রতিনিধি॥ বরিশাল থেকে বরগুনা যাওয়ার সময় বিষখালী নদীতে ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কার্গো ডুবি হয়েছে। রোববার ভোররাতে বরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

কার্গোর মাঝি হিরণ মিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে সারবোঝাই করে রাত ১২টায় রামনা এলাকায় এসে পৌছান।

 

নদীতে বরগুনামুখী স্রোতের অপেক্ষায় রামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গোটি নোঙর করে রাখা হয়। এক সময় মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পেছনের অংশ তলিয়ে চরে আটকে যায়। ভোর ৫টার দিকে দ্রুত কার্গো থেকে সারের বস্তা ওঠানোর চেষ্টা করে শ্রমিকরা। ৬০-৭০ বস্তা সার তোলার পর বাকিটা নদীতে তলিয়ে যায়।

 

 

রামনা ইউপি চেয়ারম্যান আআব্দুল খালেক জমাদ্দার বলেন, কার্গোর পেছনের অংশের ওজন বেশি হওয়ায় চরে আটকে ডুবে যায়।

 

 

বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন বলেন, ভাই ভাই ট্রেডার্স ও মিলন ট্রেডার্সের ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গোটি বিষখালী নদীতে ডুবে গেছে। এতে প্রায় ২২-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD