সংবাদ শিরোনাম:

উলঙ্গ করে মারধর করার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:59:46 am, Friday, 4 September 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মামলা তুলে না নেওয়ায় টাঙ্গাইলের সখীপুরের নৃত্যশিল্পী সুমন আমমেদকে ফের উলঙ্গ করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাসার সামনে থেকে তুলে বনের ভিতরে নিয়ে চোখ মুখ বেধে শারিরীকভাবে নির্যাতন ও তার মাথার চুল কেটে এবং তার মুখে কালি দিয়ে বিবর্ণ করে দেয় সন্ত্রাসীরা।

রাতে সখীপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই প্রশাসনসহ সকলের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন তিনি।

সুমন আহমেদ জানান, বুধবার রাতে সখীপুরের বাসার সামনে থেকে ৫/৬ জন চোখ মুখ বাধা সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে বনের ভিতের নিয়ে যায়। বৃহস্পতিবারের মধ্যে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হয়। মামলা তুলতে রাজি না হওয়ায় কালা শরীফ, সুপ্তসহ ৫/৬ আসামি তাকে মারধর করে। তাদের মধ্যে একজন মাথায় প্রস্রাব করে দেয়। অন্যজন কাচি ও ব্লেড দিয়ে তার মাথার চুল এলোমেলো করে কেটে ও তার মুখে কালি দিয়ে বিবর্ণ করে দেয়।

তিনি আরো জানান, রাত ৩টার দিকে তাকে বাড়ি সামনে এসে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালো পুলিশ কোনো প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করেনি।

সুমন আহমেদ বলেন, পুলিশ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও আমাকে কোনো নিরাপত্তা দিতে পারেনি। আমাকে বারবার উলঙ্গ করে কালা শরীফ, সুপ্তসহ আসামিরা মারধর করছে। মারধরের পর কালা শরীফ, সুপ্তসহ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ কোনো প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করেনি। আমি পুলিশ প্রশাসনসহ সকলের কাছে প্রাণ ভিক্ষা চাই। আমি নিরাপত্তা ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, ইতিমধ্যে দ্বিতীয়বার এ ঘটনার জন্য মামলা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ, গত ৬ আগস্ট বাড়িতে যাওয়ার সময় সখীপুর জামতলা এলাকায় আসামিরা তিন মোটরসাইকেল নিয়ে তার সামনে দাড়িয়ে পথ গতিরোধ করে। পরে প্রধান আসামি কালা শরীফের নির্দেশে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে সুমন আহমেদকে আসামিরা মোটরসাইকেলে তুলে জামতলা লিচু বাগানে নিয়ে যায়। সেখানে আসামিরা সুমন আহমেদকে কিল, ঘুষি, চর থাপ্পর ও লাথি মারে।

এরপর জোরপূর্বক তার শরীরের সকল কাপড় খুলে নাচতে বলে। নাচতে রাজি না হওয়ায় সুমনকে মারধর করে। সুমন আহমেদ আসামীদের কাছে ক্ষমা চাইলে তারা আরও বেধরক মারধর করতে থাকে। এক সময় বাধ্য হয়ে সুমন উলঙ্গ হয়ে নাচতে শুরু করলে আসামিরা তার নাচের দৃশ্য মোবাইলে ভিডিও করে বিভিন্ন সোস্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

এরপর সুমন বাদি হয়ে ৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলো- মামলার প্রধান আসামি উপজেলার দড়িয়াপুর গ্রামের জলিল তালুকদারের ছেলে কালা শরীফ (২৫), সখিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে প্রিন্স মাহমুদ (২০), কালিদাস গ্রামের মো. হাসিব মিয়া (১৯), সফি মিয়ার ছেলে সুপ্ত (১৬), মো. মামুন মিয়া (২২)। মামলার পর প্রিন্স ও মামুনকে গ্রেপ্তার হলেও প্রধান আসামিসহ অন্যান্য প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

উলঙ্গ করে মারধর করার অভিযোগ

প্রকাশের সময় : 03:59:46 am, Friday, 4 September 2020