সংবাদ শিরোনাম:

সিনহা হত্যা: রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:51:17 pm, Tuesday, 1 September 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থ দফা রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‌্যাবের তদন্তাধীন মামলায় রিমান্ড শেষে প্রদীপকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম জানান, ‘সিনহা হত্যার মামলায় আটক বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারকে চার দফায় ১৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই দীর্ঘ সময়ে সে মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমরা সেসব তথ্য যাচাই-বাছাই করছি। আজ মঙ্গলবার ছিল চতুর্থ দফায় একদিনের রিমান্ডের শেষ দিন। রিমান্ড শেষে আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

তিনি জানান, ওসি প্রদীপ এ মামলার দুই নম্বর আসামি। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়নি।

এর আগে, সোমবার চতুর্থ দফায় তাকে একদিনের রিমান্ডে নেয় র‌্যাব। গত ১৮ আগস্ট ওসি প্রদীপ, এস আই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর ২৪ আগস্ট ওসি প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৮ আগস্ট তৃতীয় দফায় এই তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৩১ জুলাই (ঈদুল আজহার আগের রাত) সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি মামলা করে। আর রামু থানায় একটি মামলা করা হয়। ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে ৯ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সিনহা হত্যা: রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

প্রকাশের সময় : 08:51:17 pm, Tuesday, 1 September 2020