সংবাদ শিরোনাম:

প্রদীপ কুমারসহ ৪১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:34:42 pm, Monday, 31 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত, বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নী।

মামলায় বাদীপক্ষ আইনজীবী দিদারুল মোস্তফা জানিয়েছেন, আদালত অভিযোগ আমলে নিয়ে এ ঘটনায় অন্য কোন মামলা হয়েছে কিনা, তদন্ত রিপোর্ট হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৩৫ জন পুলিশ সদস্য।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৬ মে দিবাগত রাত ২টার দিকে তার স্বামী সৈয়দ আলম, ভাই নুরুল আলম ও নিকটাত্মীয় সৈয়দ হোছন প্রকাশ আব্দুল মোনাফ বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ওসি প্রদীপ ও এসআই মশিউর তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রদীপ কুমারসহ ৪১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

প্রকাশের সময় : 04:34:42 pm, Monday, 31 August 2020